সকল মেনু

সবশেষ

ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ২৭, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

যুক্তরাষ্ট্রের আসন্ন মিডটার্ম নির্বাচনে ভোট শেষের পরের সময়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, ভোটের ফল গণনার এই অন্তর্বর্তী সুযোগটিকে কাজে লাগিয়ে ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার বা পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা।

 

যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে ভোট গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। সাবেক সরকারি কর্মকর্তাদের মতে, ফলাফল প্রকাশে এই বিলম্বের সময়টিই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এই সুযোগে ট্রাম্পের অনুগতরা নানা ভুয়া অভিযোগ তুলে মানুষের মনে সন্দেহের বীজ বুনে দিতে পারেন।

এর আগে ট্রাম্প প্রশাসন মেইল-ইন ভোটের ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা চালালেও সুপ্রিম কোর্ট তা আটকে দেয়। ফলে আইনি পথ সংকুচিত হয়ে আসায় এখন এই ‘গণনা উইন্ডো’ বা অপেক্ষার সময়টিকে ঘিরেই ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

সাধারণত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা একটি নীরবতা বজায় রাখলেও, এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ভোটার তালিকা যাচাইয়ের নামে বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বারবার ভিত্তিহীনভাবে বিদেশি হস্তক্ষেপ বা কারচুপির কথা বলা হলেও, গোয়েন্দা বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে অতীতে কখনো ভোট গণনার কারিগরি প্রক্রিয়ায় সরাসরি কোনো দেশ হস্তক্ষেপ করেনি।

 

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন মুখে সাইবার নিরাপত্তার কথা বললেও সিআইএসএ-তে নির্বাচন নিরাপত্তা সংক্রান্ত বাজেট ও কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে। তা সত্ত্বেও রাজ্য পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা যেকোনো কৃত্রিম বিতর্ক ও বিশৃঙ্খলা এড়াতে ভোটারদের আগে থেকেই সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।