সকল মেনু

সবশেষ

মিমের সবচেয়ে প্রিয় মানুষ কে? অভিনেত্রী নিজেই দিলেন উত্তর

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ১৫, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের নানা সুন্দর মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করেন এ অভিনেত্রী। সম্প্রতি শেষ করেছেন ‘জীবন অপেরা’ সিনেমার শুটিংয়ের কাজ।

এ সিনেমাটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। যদিও প্রযোজনা কিংবা পরিচালনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো সিনেমাটি প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে অভিনেত্রী মিম নিজেই শুটিং শেষ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমকে প্রশ্ন করা হয়, জীবনে সবচেয়ে প্রিয় মানুষ কে? অভিনেত্রী জানিয়েছেন তার সেই মানুষটির কথা, তার সবচেয়ে কাছের মানুষের কথা, সবচেয়ে প্রিয় এবং জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গীর কথা।

বিশেষ এ মানুষটিকে ঘিরে তার ভালোবাসার প্রকাশও মাঝেমধ্যে দেখা যায় তার সামাজিক মাধ্যমের পোস্টের মাধ্যমে। মিমের সেই প্রিয় মানুষ আর কেউ নন, তিনি হচ্ছেন তার স্বামী ও ব্যাংকার সনি পোদ্দার। আজ সনি পোদ্দারের জন্মদিনে বিশেষ এ দিনটিতে স্বামীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম।

অভিনয়ের ব্যস্ততার বাইরে ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে ভ্রমণ, অবসর কিংবা কাছের মানুষের সঙ্গে কাটানো সময়ের ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাকে। এবারও তেমনই এক বিশেষ দিনে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম।

সামাজিক মাধ্যমে পোস্টে অভিনেত্রী মিম লিখেছেন— ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। সনি পোদ্দার, আজও তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী, আর প্রিয় সবকিছু। তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করে নিতে ভালো লাগে। তোমাকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।