সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহনাজ গিলকে প্রশ্ন করা হয়, কোনও সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি কীভাবে পরিস্থিতি সামলান।
উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি। তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনও সম্পর্ক রাখি না।
তবে সব সহ-অভিনেতার সঙ্গে যে তার এমন অভিজ্ঞতা হয়েছে, তা নয়। গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিংহ ভার্সেস কৌর ২’ ছবিতে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শাহনাজ জানান, তারা দুই জনেই একে অপরকে সব সময় সাহায্য করেছেন। এমনকি, ভবিষ্যতে কীভাবে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও পরস্পরের পরামর্শ নিয়েছেন।
সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তার প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ থাকে না বলেও মনে করেন শাহনাজ। তার মতে, ‘যেখানে এই নিরাপত্তাহীনতা তৈরি হয় বা পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব পড়ে ছবির কাজের উপরেও।
শাহনাজের অভিনয় জীবনের শুরু অবশ্য বড় পর্দায় নয়। ২০১৫ সালে পঞ্জাবি গানের ভিডিওতে তাকে দেখা গিয়েছিল। ২০১৭ সালে ‘সৎ শ্রীয়াকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন।
এরপর একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয় করেন তিনি। তবে ২০১৯ সালে ‘বিগ বস্ ১৩’-তে যোগ দেওয়ার পরেই সারা দেশে পরিচিতি পান শাহনাজ। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন শাহনাজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।