সকল মেনু

সবশেষ

আমি সেই অভিনেতা নই যে দর্শক আমাকে দেখে পয়সা ছুড়বে

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ৮, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

আমি সেই ক্য়াটাগরির অভিনেতা নই যে দর্শক আমাকে দেখে পয়সা ছুড়বে বলে জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাইভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা এবং দীপক অধিকারী দেবের সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন করা হলে এমন কথাই বলেন এ অভিনেতা।

তিনি বলেন, যে কোনো সিনেমার শেষ কথা বলে তার গল্প। অভিনেতা বলেন, ‘পুরোটাই দাঁড়িয়ে আছে কন্টেন্টের ওপর। আমার ছবি মানুষের পছন্দ হচ্ছে কিনা, আর দেবের ছবি মানুষের পছন্দ হচ্ছে কিনা— সেটাই আসল।

যিশু সেনগুপ্ত বলেন, পর্দায় তারকাদের নিয়ে শুরুর দিকে চর্চা হলেও সিনেমা এগোলে মানুষ শুধু গল্পেই ডুবে যায়। তিনি বলেন, ‘হিরো-হিরোইনকে আমরা দেখি, কিন্তু সেটা প্রথম ৫-৭ মিনিট বা ১০ মিনিট দেখব। তারপর আমরা গল্পটাই দেখব।

পরিচালক দেবের প্রথম সিনেমার ঝলক-গানে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সেই ছবিকে টেক্কা দিতে কতটা সফল হবেন যিশু-শিবপ্রসাদরা, এখন সেটাই দেখর বিষয়।

 

দেশু জুটিকে নিয়ে দর্শকদের উন্মাদনার কথা অজানা নয় বলে জানিয়েছেন যিশু সেনগুপ্ত। তবে ‘কনটেন্টই আসল রাজা’ সিনেমায়, এ ধারণাতে বিশ্বাসী তিনি। পূজায় বক্স অফিসে দেব-শুভশ্রীর সঙ্গে মুখোমুখি লড়াই নিয়ে আত্মবিশ্বাসী এ অভিনেতা।

এই পূজায় বক্স অফিসে একে অপরের মুখোমুখি হতে চলেছেন টালিউডের দুই বহুচর্চিত সিনেমা— নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’ এবং দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। একদিকে যেমন ‘বহুরূপী ২’-তে নতুন জুটি হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত ও সোহিনী সরকার, অন্যদিকে ঠিক তেমনই দেব-শুভশ্রীর আইকনিক জুটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকমহলে উন্মাদনার পারদ তুঙ্গে। তবে বক্স অফিসের এই মেগা ফাইটে দেব ও তার সিনেমার সামনে দাঁড়ানো নিয়ে বিন্দুমাত্রও চাপে নেই যিশু সেনগুপ্তের।

দেবের ‘সুপারস্টার’ সত্তাকে কুর্নিশ জানানোর পাশাপাশি নিজের কন্টেন্ট নিয়ে চরম আত্মবিশ্বাসের কথা শোনালেন অভিনেতা, আমি সেই ক্য়াটাগরির অভিনেতা নই যে দর্শক আমাকে দেখে পয়সা ছুড়বে। পূজার লড়াই নিয়ে অকপট, ‘দেব সুপারস্টার’।

দেবের জনপ্রিয়তা এবং তার বিশাল ‘ফ্যান বেস’ নিয়ে কথা বলতে গিয়ে কোনো রকম লুকোচাপা করেননি যিশু সেনগুপ্ত। দেবের মতো বাণিজ্যিক তারকার যে বিরাট আবেদন রয়েছে, তা মেনে নিয়ে এ অভিনেতা রসিকতার সুরে বলেন, ‘দেব পর্দায় এলে তো আমি নিজেই উদযাপনে মেতে উঠব!

দেবের সুপারস্টারডমকে সম্মান জানিয়ে এ অভিনেতা বলেন, ‘প্রথম দেবের এন্ট্রিতে আমি সিটি মারব, পয়সা ছুড়ব! কিন্তু আমার তো আর সেই দর্শকটা নেই, যারা আমাকে দেখে প্রেক্ষাগৃহে পয়সা ছুড়বে। কারণ আমি সেই ক্যাটাগরির অভিনেতা নই। হি ইজ আ সুপারস্টার! এ বিষয়ে আমি অত্যন্ত স্পষ্ট।

 

যিশুর এ মন্তব্য থেকে পরিষ্কার— দেবের বিশাল অনুগামী ভিত্তি ও সুপারস্টারডমকে পূর্ণ সম্মান জানিয়েই তিনি নিজের কাজ ও কন্টেন্টের প্রতি সম্পূর্ণ ভরসা রাখছেন। পূজায় দুই ভিন্ন ধারার সিনেমার এ লড়াই এখন বক্স অফিসে কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।