বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে ঘুস গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছদ্মবেশে সেবাপ্রার্থী সেজে অভিযান চালিয়ে এক আনসার সদস্যের ঘুস গ্রহণের সঙ্গে সম্পৃক্ততা পায় সংস্থাটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট পৃথক দুটি অভিযান চালিয়ে এসব তথ্য পায়।
ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, রুট পারমিট ও ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রে সেবাপ্রার্থীদের হয়রানি ও ঘুস দাবির অভিযোগ ছিল বিআরটিএর ইকুরিয়া কার্যালয় নিয়ে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণেও অনিয়মের অভিযোগ পায় দুদক।
এর পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালায়। কর্মকর্তারা ছদ্মবেশে সেবাপ্রার্থী সেজে বিভিন্ন সেবাগ্রহীতা ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন।
অভিযানকালে একজন আনসার সদস্য সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করে দেওয়ার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। পরে ওই সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দুদক।
তবে শুধু আনসার সদস্যের বিষয়েই থেমে থাকেনি দুদক। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ফিটনেস সনদসহ বিভিন্ন সেবা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
এসব নথি পাওয়ার পর পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।