সকল মেনু

সবশেষ

নারী টি-টোয়েন্টিতে নতুন নেতৃত্ব, অধিনায়ক নাহিদা আক্তার

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১৮, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য বাঁহাতি এই স্পিনারকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। আর সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। রোববার এই বিবৃতিতে এমনটি জানায় বিসিবি।

সম্প্রতি অধিনায়কত্ব ছাড়েন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় দায়িত্ব পেলেন ২৬ বছর বয়সী নাহিদা। দেশের নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১৩২টি। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যায় নাহিদার অবস্থান পঞ্চম।

আর ২৪ বছর বয়সী সোবহানার মোস্তারি পেলেন নতুন দায়িত্ব। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি।

এই সংস্করণে তার রানও এক হাজার ছাড়িয়েছে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সোবহানা। তার আগে এই কীর্তি গড়েছেন নিগার সুলতানা ও ফারজানা হক।

নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের সামনে প্রথম চ্যালেঞ্জ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বাংলাদেশের।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।