সকল মেনু

সবশেষ

ঢাকা বিমানবন্দরে আচারের বয়াম থেকে ২.৭ কোটি টাকার ডায়মন্ড ও রত্নপাথর জব্দ

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১১, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগে আচারের বয়ামের ভেতর ডায়মন্ড, মূল্যবান রত্নপাথর ও স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব অলংকারের দাম ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় ঢাকা কাস্টমস বাদী হয়ে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে।

রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগত যাত্রীদের নজরদারিতে রাখে কাস্টমস কর্মকর্তারা। এক পর্যায়ে জনি রহমান নামে এক যাত্রী ইমিগ্রেশন পার হয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগে আচারের বৈয়মের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীর ব্যাগেজ খুলে এক কেজি ৫৪ গ্রাম ওজনের ডায়মন্ড, মূল্যবান রুবি পাথর ও স্বর্ণালংকার পাওয়া যায়।

স্বর্ণালংকারের প্রত্যয়ন মোতাবেক জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

জব্দ অংলকারের মধ্যে রয়েছে- ৪৭৮ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের আংটি ৩৮৯টি, ৪৫০ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত প্লাটিনাম আংটি ১৫১টি, ৬ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত সাদা স্বর্ণের আংটি ৩টি, ৮ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত রূপার আংটি ২ টি, ৪ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের লকেট ৫টি, ৫ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের চেইন ১টি, ১০৩ গ্রাম ওজনের ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের নাকফুল ৪৭২টি, ছোট বড় মিলানো ডায়মন্ড পাথর (৪৫ ক্যারেট), পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর ৭২০টি, জুয়েলারি সার্টিফিকেট কার্ড ২৩টি।

ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব পণ্য আনার অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে।

বিমানবন্দরে শুল্ক ফাঁকি ও চোরাচালান প্রতিরোধে কাস্টমসের নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।