সকল মেনু

সবশেষ

ফ্রান্সে অস্থিরতা নিয়ে ট্রাম্প-ভ্যান্সের সমালোচনা, অভিবাসননীতি নিয়ে বিতর্ক

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১৮, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি প্যারিসকে অভিবাসননীতি কঠোর করার আহ্বান জানিয়েছেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সম্পূর্ণ ভিন্ন পরিবেশ থেকে আসা ও অন্তরে ঘৃণা পোষণ করা মানুষের অভিবাসন একসময়ের মহান দেশটিকে ধ্বংস করে দিয়েছে। ফ্রান্স এখন জ্বলছে।

ফরাসি শাসকদের প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্প আরও লিখেছেন, ‘দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিন।

শনিবার ব্যাপক সংঘর্ষের সাক্ষী হয় ইউরোপের দেশটি। ঐতিহাসিক টাউন হলসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশ ১ হাজার ৮০০ জনের বেশি মানুষকে আটক করেছে। নির্বাচনের মাত্র ছয় মাস আগে এমন পরিস্থিতি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রশাসনকে চাপে ফেলেছে।

ট্রাম্পের মতো একই সুরে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার তিনি এক্সে লিখেন, পশ্চিমা উদারপন্থিরা বৈচিত্র্য ও সহানুভূতির নামে ফ্রান্সসহ অন্য দেশে ‘তৃতীয় বিশ্বকে’ আমদানি করেছে। তারা সামঞ্জস্যের মৌলিক প্রশ্নগুলোকে গুরুত্ব দেয়নি।

ভ্যান্স আরও লিখেন, ফ্রান্স অসাধারণ মানুষদের দেশ। তিনি আশা করেন, আরও ঐতিহাসিক স্থাপনা পুড়ে যাওয়ার আগেই পাগলামি বন্ধ হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।