সকল মেনু

সবশেষ

পর্যটন বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি আরব

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

পর্যটন খাতের বিস্তার ও আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করতে চার দেশের জন্য ই-ভিসা এবং সরাসরি পৌঁছানোর পর ভিসা (অন-অ্যারাইভাল) সুবিধা সহজ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকরা এই বিশেষ সুবিধা পাবেন।

নতুন নিয়মের অধীনে এই চার দেশের অধিবাসীদের সৌদি আরবে আসার জন্য আর দূতাবাসের দীর্ঘ জটিলতার মুখোমুখি হতে হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে তারা সরাসরি অনলাইনেই বহুমাত্রিক প্রবেশাধিকারের (মাল্টিপল-এন্ট্রি) ই-ভিসার আবেদন করতে পারবেন অথবা সৌদির যেকোনো বন্দর বা বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথে ‘অন-অ্যারাইভাল’ ভিসা গ্রহণ করতে পারবেন।

এই ভিসার মাধ্যমে পর্যটকরা কেবল ঘুরে বেড়ানোই নয়, বরং পবিত্র ওমরাহ পালন, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ এবং সৌদি আরবে থাকা আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। বিভিন্ন দেশের কূটনীতিকরা সৌদির এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।

তবে নতুন এই সুবিধা চালুর সঙ্গে কিছু বিধিনিষেধও মনে করিয়ে দিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। এই ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে কোনো বেতনভুক্ত চাকরি বা কাজ করা যাবে না। ওমরাহ পালনের অনুমতি থাকলেও সরকারি হজের মৌসুমে এই ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হলে নিয়ম না মানলে জরিমানার সম্মুখীন হতে হবে।

সূত্র: আরব নিউজ

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।