সকল মেনু

সবশেষ

জুলাইকে কুক্ষিগত করতে চাইলে রাজনীতি থেকে হারিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ৭, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

জুলাই গণঅভ্যুত্থানকে যারা নিজেদের কুক্ষিগত করতে চাইবে, তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই সবার, কারো একার নয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৪ আমাদের আমাদের করতে থাকলে এটা কারো থাকবে না। এটা আসলে সবার।’

আওয়ামী লীগ ও এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, চেতনা বিক্রি করেছিল তারা দিল্লিতে চলে গেছে। এখন নবীনরা ২৪ গণঅভ্যুত্থানের কৃতিত্ব একার বলে দাবি করছে। এমন করলে তারা এগিয়ে যেতে পারবে না। মুক্তিযুদ্ধ ও জুলাই সবার, কারো একার নয়।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের। তারা চেষ্টা করছিল নির্বাচনকে পেছাতে।’

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদিন রচনা হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদের। ১৮৫৭ সালের পর দ্বিতীয় সিপাহী বিপ্লব হয় ৭ নভেম্বর। ৭ নভেম্বর বিএনপি একার সম্পত্তি না, এটা দেশের সকলের।’

তিনি আরও বলেন, ‘অরক্ষিত স্বাধীনতা রক্ষা করা হয়েছে ৭ নভেম্বর।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আঞ্চলিক প্রভুরা বুঝতে পেরেছে এ দেশে জিয়াউর রহমানের সময় জাতীয়তাবাদের উত্থান হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।