কেনিয়ার একটি আদালত প্রলয়বাদী ধর্মগুরু পল ম্যাকেনজিকে ১৯১ জন মানুষকে হত্যার দায়ে ২০০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। নিহতদের মধ্যে একজন ব্যতীত বাকি সবাই শিশু ছিল। ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার লোভে অনুসারীদের সন্তানদের অনাহারে রেখে মেরে ফেলার নির্দেশ দেওয়ার দায়ে তাকে এবং তার ২৮ জন সহযোগীকে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারক ডায়ানা মোচাচে রায় ঘোষণার সময় উল্লেখ করেন, ম্যাকেনজি তার অনুসারীদের না খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রধান অপরাধী। নৃশংস এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা দেওয়ার জন্য এই সর্বোচ্চ শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালে কেনিয়ার উপকূলীয় এলাকা শাকাহোলা বন থেকে ৪০০টিরও বেশি গণকবর এবং মৃতদেহ উদ্ধারের পর আত্মঘোষিত এই যাজককে গ্রেফতার করা হয়।
আদালত হত্যা সংক্রান্ত অপরাধের জন্য ১০০ বছর এবং অনাহারজনিত অপরাধের জন্য আরও ১০০ বছরের কারাদণ্ড দেন। দুটি আলাদা অপরাধের শাস্তি পর পর কার্যকর হওয়ায় তার মোট সশ্রম কারাদণ্ডের মেয়াদ দাঁড়িয়েছে ২০০ বছর। একইসঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত তার ২৮ জন সহযোগীকে সর্বোচ্চ ১৬০ বছর পর্যন্ত মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে অনুসারীদের না খেয়ে থাকার নির্দেশ অমান্য করলে প্রহারকারী প্রহরী এবং গণকবর খুঁড়তে সাহায্য করা ব্যক্তিরাও রয়েছে।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।