সকল মেনু

সবশেষ

ইরানের এক সপ্তাহের আলটিমেটামে তেলের বাজারে ঝড়, বাড়ল দাম

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার অগ্রগতি ধীর হয়ে আসায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র

রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিতে পারে এমন শঙ্কাও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

 

হস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৩টা ৪০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বাড়ে। এতে ব্যারেল প্রতি তেলের দাম ১০৫ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়।

 

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে ওঠে। এর আগে দিনের শুরুতে ব্রেন্টের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।

ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রকাশ্যে জানানো দাবিগুলো পূরণের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়। এসব দাবির মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

বাজার বিশ্লেষকদের নজর এখন ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার গতিপথ এবং ডিজেল রপ্তানি নিয়ে ওয়াশিংটনের সম্ভাব্য সিদ্ধান্তের দিকে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।