নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চলা চাকরিপ্রার্থীদের মিছিলে ব্যাপক পুলিশি দমনপীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।
নিয়োগ সংক্রান্ত ১৩টি পরীক্ষার বাতিলের দাবি নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর ১৭তম দিনে এই বিক্ষোভ চরম রূপ নেয়। আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এ ব্যাপক সংস্কার এবং সিবিআই বা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত দাবি করছেন।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর চেপে ধরার অভিযোগ তুললেও, রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন যে সরকার চাকরিপ্রার্থীদের সিংহভাগ দাবি মেনে নেওয়া সত্ত্বেও বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই আন্দোলনকে হাইজ্যাক করেছে।
সূত্র: এনডিটিভি।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।