সকল মেনু

সবশেষ

যুদ্ধপূর্ব অবস্থায় অস্ত্রভাণ্ডার ফেরাতে লাগবে ৩ বছর, তোপের মুখে পেন্টাগন

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ১০, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন অস্ত্রভাণ্ডার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফাইনবার্গ প্রতিরক্ষা শিল্পপতিদের কাছে পাঠানো এক চিঠিতে জরুরি অস্ত্র উৎপাদন এবং দ্রুত সরবরাহের পরিকল্পনা জমা দেওয়ার জন্য সর্বোচ্চ ২১ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।

 

 

ফাইনবার্গ সাফ জানিয়ে দিয়েছেন যে বহু বছর ধরে চলা পুরোনো উন্নয়ন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়।

 

 

 

সাম্প্রতিক যুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় প্যাট্রিয়ট এবং থাড-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ অন্তত ৬৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘাটতি মার্কিন বাহিনী ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আকাশ নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।

 

 

 

 

তবে অস্ত্র ঘাটতির এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র রয়েছে এবং বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানায় অস্ত্র উৎপাদন করা হচ্ছে।

 

 

 

 

 

পেন্টাগন জানিয়েছে, দ্রুত উৎপাদন বৃদ্ধির এই সিদ্ধান্ত ২০২৮ সালের প্রতিরক্ষা বাজেটেও অন্তর্ভুক্ত করা হবে। তবে কংগ্রেসে বাজেট নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলায় এবং পর্যাপ্ত তহবিল ও নতুন চুক্তি সত্ত্বেও অস্ত্রভাণ্ডারকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত তিন বছর সময় লাগবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

 

সূত্র: আল-জাজিরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।