সকল মেনু

সবশেষ

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতির

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

আপডেট : আগস্ট ৪, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী মঙ্গলবার দাবি করেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদের ওপর নৌ-অবরোধ ঘোষণা এবং তাদের জাহাজে হামলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা বৃদ্ধির মধ্যে এমন খবর এলো।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, নাজরান বিমানবন্দরে একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে ‘সৌদি শত্রুরা’ ড্রোন দিয়ে সাদা ও হাজ্জাহ শহরের আকাশসীমা লঙ্ঘন করেছে। সেটির জবাবে বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।

 

 

 

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বিমানবন্দরের মূল রাডারে আঘাত লেগেছে। এতে কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও মন্তব্য করা হয়নি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।