সকল মেনু

সবশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ককটেল বিস্ফোরণ, আহত ২

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ৯, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এর পাঁচ মিনিটের মধ্যে আটক দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে ঘটনাস্থল থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেট থেকে আরেকজনকে আটক করি। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে আসি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।