রাভেন্নার জার্সিতে রোনালদিনহোর অভিষেক কবে হতে পারে, তা নিয়ে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে সম্ভাব্য দিন-তারিখ। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইতালির সংবাদমাধ্যম ইল রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ নভেম্বর সিরি সিতে অভিষেক হতে পারে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের।
প্রতিবেদন অনুযায়ী, সেদিন বিকাল সাড়ে ৫টায় ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বি ম্যাচে রাভেন্নার হয়ে প্রথমবার মাঠে নামতে পারেন ৪৬ বছর বয়সি সাবেক ব্যালন ডি’অরজয়ী রোনালদিনহো।
তার সম্ভাব্য অভিষেককে ঘিরে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। যদিও ম্যাচটির চূড়ান্ত সূচি এখনও ক্লাব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী বেনেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটিই হতে পারে রাভেন্নার জার্সিতে রোনালদিনহোর প্রথম উপস্থিতি।
এদিকে মাঠে নামার আগেই সমর্থকদের জন্য এসেছে বিশেষ চমক। বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পাণিনি সংগ্রাহক ও ভক্তদের জন্য একটি বিশেষ এক্সক্লুসিভ প্যাক উন্মোচন করেছে। সেখানে রাভেন্নার হলুদ-লাল জার্সিতে রোনালদিনহোর ছবি সংবলিত দুটি বিশেষ কার্ড রাখা হয়েছে।
ফলে অভিষেকের আগেই রাভেন্নার সমর্থকদের সংগ্রহে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এখন অপেক্ষা শুধু মাঠে নামার। সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বিতেই শুরু হতে পারে রাভেন্না অধ্যায়ে রোনালদিনহোর নতুন যাত্রা।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।