VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ

কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে দাম কমলো ৩০ টাকা

লেখক: ভিটিভি বিডি ডেক্স

প্রায় আট মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে কাঁচা মরিচবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আমদানি শুরুর প্রথম দিনেই এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। সকালে ২৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ বিকেলে ৩০ টাকা কমে ২৫০ টাকায় নেমে এসেছে।

 

আরও পড়ুন: কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত, স্বস্তির আশা ক্রেতাদের

 

ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক দিনে আমদানির পরিমাণ বাড়লে দেশের বাজারে কাঁচা মরিচের দাম আরও কমবে।

বন্দর সূত্র জানায়, সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। পরে আমদানি অনুমতিপত্র (আইপি) বন্ধ থাকায় প্রায় সাড়ে আট মাস এ পণ্যের আমদানি বন্ধ ছিল। সম্প্রতি সরকার নতুন করে আইপি অনুমোদন দেওয়ায় আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

 

 

হিলি স্থলবন্দরের আমদানিকারক আমিনুল ইসলাম পলাশ বলেন, ভারতের নাসিক থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। শুল্ক, ভ্যাট, পরিবহন, লোড-আনলোডসহ অন্যান্য ব্যয় যোগ হলেও পাইকারি পর্যায়ে প্রতি কেজির দাম প্রায় ৮০ টাকার মধ্যে থাকবে। এতে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম দ্রুত ১০০ টাকার নিচে নেমে আসতে পারে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন: স্বর্ণে ঊর্ধ্বগতি, তেলের বাজারে বড় দরপতন

 

 

 

 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, এ বন্দরের ৬৯ জন আমদানিকারক ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে। পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে, যাতে আমদানিকারীরা কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/bangladesh/2026/08/03/newsID_417/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১০-২০২৬, ০৫:০২ পূর্বাহ্ণ