সকল মেনু

সবশেষ

গোপালগঞ্জে দিনরাত নজরদারি, মোতায়েন দুই ব্যাটালিয়ন এসআরবি

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)।

বুধবার রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা জানান এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ এবং তার আশপাশের এলাকায় নিয়োজিত আছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুইটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত। একটা হচ্ছে এসআরবির ৬, এবং আরেকটা এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে আমাদের যে একটি কম্পোজিট ফোর্স সেখানে নিয়োজিত আছে। তারা দিনরাত সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এসআরবি মূখপাত্র বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জ না, সারা দেশেই। আমরা চেষ্টা করবো যাতে যত রকমের হানাহানি বলেন, বাসে অগ্নিসংযোগ হোক, ককটেলবাজি হোক, এগুলোকে নিবারণ করতে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।