সকল মেনু

সবশেষ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন ধাপ, শুরু নিরাপত্তা যাচাই

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১১, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) ইউনিট-১-এর বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

রোববার (১১ অক্টোবর) সকালে রূপপুর প্রকল্পের ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এক সভার মাধ্যমে পরিদর্শন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সভায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবির প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং ভিও-সেফটি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

পরিদর্শনের মাধ্যমে রূপপুর ইউনিট-১-এর বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে বিভিন্ন কারিগরি, অপারেশনাল, নিরাপত্তা ও প্রস্তুতিমূলক বিষয় পর্যালোচনা ও যাচাই করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট সিস্টেম, ডকুমেন্টেশন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থার বাস্তবায়নও পরিদর্শনের আওতায় থাকবে।

 

বায়েরার এই পরিদর্শন ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিষয়গুলো মূল্যায়ন করে পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রূপপুর ইউনিট-১ ইতোমধ্যে ১১ অক্টোবর বিকাল ৩টা ৩৪ মিনিটে সফলভাবে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। ক্রিটিক্যালিটি অর্জনের পর বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বৃদ্ধির পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতির ক্ষেত্রে বায়েরার এই পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক মাইলফলক।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সব পরীক্ষা, পরিদর্শন ও পরবর্তী কার্যক্রম অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।