সকল মেনু

সবশেষ

শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ৬, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আর কেউ যেন নতুন করে শিকল পরাতে না পারে, সেভাবেই রাষ্ট্রকাঠামো ও রাজনীতি পুনর্গঠন করা হচ্ছে। এবার তারেক রহমানের নেতৃত্বে একটি সম্পূর্ণ শিকলমুক্ত ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তথ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, শিকল যখন একবারে ভাঙা হয়েছে, দেশবাসীকে আর কখনো সেই বন্দীদশায় ফেরত যেতে দেওয়া হবে না। আমরা একটি সর্বাত্মক শিকলমুক্ত ও গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে কাজ করছি।

 

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রচারের বিষয়ে মন্ত্রী জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে আনুষ্ঠানিক প্রতিবাদ ও বিবৃতি দিয়েছে, তথ্য মন্ত্রণালয় তার সঙ্গে পূর্ণ একমত প্রকাশ করছে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।