প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু।
জিডি করার পর সোমবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ৩টায় সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, এনসিপির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, এনসিপির ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক নূর আমিন খান, জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সিফাত মিম এবং নারীশক্তির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রেহানা আক্তার।
এছাড়া তেজগাঁও থানা ও শিল্পাঞ্চল থানা এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাণনাশের হুমকির বিষয়ে তেজগাঁও থানায় জিডি করার পর সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন ডা. মাহমুদা মিতু এমপি।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।