সকল মেনু

সবশেষ

আলিয়ার আবেদনময়ী লুক প্রকাশ, লাভ অ্যান্ড ওয়ার ঘিরে বাড়ছে উন্মাদনা

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর লুক প্রকাশ পেয়েছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি। এ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর।

 

সম্প্রতি বহুল প্রতীক্ষিত এ সিনেমার নতুন লুক সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে এক গ্ল্যামারাস রূপে দেখা গেছে অভিনেত্রী আলিয়া ভাটকে। নতুন সিনেমার এ পোস্টারে আবেদনময়ী এক রেট্রো ক্যাবারে অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী, যা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে আলিয়া ভক্ত-অনুরাগীদের মনে। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি।

 

নতুন লুক প্রকাশে আলিয়াকে দেখা গেছে একটি চেয়ারে বসে থাকতে। পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট ও মাথায় বিশেষ এক ধরনের হেডপিস। রাজসিক লুক, পোজ আর চোখের তীব্র অভিব্যক্তিতে রেট্রো আমেজ ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। এ পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতারা ছবির ক্যাপশনে লিখেছেন— ‘আগ ভি, দিলো কি জান ভি!’ (আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও!)।

 

পিরিয়ড ড্রামার বাধাধরার গণ্ডি থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এটি নির্মাতার সঙ্গে আলিয়া ভাটের দ্বিতীয় কাজ। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর আবারও বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পুনরায় পর্দা শেয়ার করে নিলেন আলিয়া ভাট।

 

এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল। প্রধান তারকাদের লুক উন্মোচনের মধ্য দিয়েই সিনেমাটির অফিশিয়াল প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। তবে এবার যেন আলিয়ার উপস্থিতি সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের উন্মাদনা দ্বিগুণ বাড়িয়ে দিল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।