দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণসহ সজিব নামে এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিমানের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি স্বর্ণ পাচার হতে পারে। পরে আমরা নজরদারি বাড়াই। এক পর্যায়ে যাত্রী নামার পর আমাদের লোকজনকে দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করে তাকে ধরে ফেলি। পরে তার দেখানো মতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমরা মালামালসহ তাকে কাস্টমস হেফাজতে রেখেছি।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।