নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ তহবিল গঠন করেছে দেশটির সরকার। এই তহবিলে বিদেশে বসবাসরত নেপালিদের পাশাপাশি বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠান অনুদান দিতে পারবেন।
নেপাল সরকার বলেছে, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গত মানুষকে সহায়তা ও পুনর্বাসনে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। সরকার নির্ধারিত ব্যাংক হিসাবে সরাসরি অনুদান পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ থেকেও আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তা করতে পারবেন।
ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপাল সরকার অনুদান গ্রহণ করছে। বাংলাদেশ থেকে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তা পাঠাতে পারবেন।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নিহত ৬০০ ছাড়িয়েছে। নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে বুধবারের প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ২ হাজার ৪২৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে শতাধিক বিদেশি রয়েছেন।
পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় নেপালজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলটির অনেক জায়গা জলাভূমির মতো হয়ে গেছে। নতুন করে বন্যার আশঙ্কায় সতর্কতা বাড়ানো হয়েছে।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।