মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মস্কোর অবস্থানের জন্য ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে এই দুই নেতা পৃথক বৈঠক করেছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে রুশ প্রেসিডেন্টকে পেজেশকিয়ান বলেন, ‘প্রতিটি পর্যায়ে আপনার অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই। এটি প্রমাণ করে আমাদের সম্পর্কটি কৌশলগত, কোনো সাধারণ সম্পর্ক নয়।
এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দেন। এছাড়া, ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে তিনি সম্প্রতি মস্কো ও বেইজিংকেও সতর্ক করেছেন। পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়া আপনাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে। জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ে আপনাদের সাহস ও দৃঢ়তার আমরা প্রশংসা করি।
পুতিন আরও বলেন, ‘সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও গত বছর থেকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গতি আমরা ধরে রেখেছি।
উল্লেখ্য, রাশিয়া ও ইরান দুই দেশই আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার আওতায় আছে। ফলে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে চাপ প্রয়োগের অভিযান অব্যাহত রাখা হবে।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।