সকল মেনু

সবশেষ

রোববারই শেষ সময়! নেতাদের মুক্তি না দিলে বড় আন্দোলন: সোনম ওয়াংচুক

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১০, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় দিল্লিতে আটক হওয়া রাজনৈতিক নেতা ও অধিকারকর্মীদের দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচুক।

আগামীকাল রোববারের (১১ অক্টোবর) মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া না হলে তিনি আমরণ অনশন কিংবা দীর্ঘ পদযাত্রা শুরু করবেন বলে জানান।

শনিবার নির্বাচন কমিশনের অনিয়মের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরের দিকে যাওয়ার সময় পুলিশ ব্যাপক কঠোর অবস্থান নেয়। সেখান থেকে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং মানিক সরকারের মতো চারজন সাবেক মুখ্যমন্ত্রীসহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতাকে আটক করা হয়।

এছাড়া বামপন্থী নেতা, আইনজীবী প্রশান্ত ভূষণ ও সামাজিক কর্মীদেরও পুলিশ হেফাজতে নেওয়া হয় ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে এখন যেন এক অঘোষিত জরুরি অবস্থা চলছে। হিমালয় অঞ্চলে শীতের জরুরি গবেষণা কাজের জন্য তিনি নিজে এই মিছিলে উপস্থিত থাকতে পারেননি। তবে আন্দোলনের নেতাদের এভাবে একযোগে আটক করায় তিনি ক্ষোভ প্রকাশ করে রোববারের মধ্যে তাদের মুক্তি দাবি জানান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।