মক্কা প্রতিরক্ষা চুক্তি
চলতি বছরের আগস্ট মাসে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে গড়ে তুলেছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। এই জোটে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে ছয়টির বেশি দেশ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার শুক্রবার (৩ সেপ্টেম্বর) এই কথা জানান।
তিনি আরও জানান, চুক্তিটি পুরোপুরি আত্মরক্ষামূলক। তবে এই জোটে নতুন কোনো দেশকে নিতে হলে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান এই তিন দেশেরই অনুমতি লাগবে।
গত আগস্টে মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে সই করেছিলেন। নিয়ম অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর আক্রমণ বলে ধরা হবে।
খুব দ্রুতই এই প্রতিরক্ষা কমিটির উচ্চপর্যায়ের বৈঠক বসতে চলেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানেরা অংশ নেবেন। সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের হামলার মাঝেই এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি নিউ ইয়র্কে ইরানের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চায় সৌদি আরবের সঙ্গে হুথিদের সংঘাত মিটে যাক। ইসহাক দার তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুসলিম দেশ হিসেবে তারা এই প্রতিরক্ষা চুক্তি রক্ষা করতে বদ্ধপরিকর। এছাড়া হুথি ও ইরাকি মিলিশিয়াদের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছে ইরান।
সূত্র: তুর্কিয়ে টুডে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।