দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় টেস্ট দল। সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে কেবল ড্র বা ফলাফলের হিসাব না করে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলা এবং প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ দেওয়াই দলের মূল লক্ষ্য বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে কন্ডিশন ও ফলাফল সংক্রান্ত প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘রেজাল্ট নিয়ে চিন্তা না করে আমরা আমাদের প্রসেসটা কী, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, ওই জায়গাগুলো আমরা কীভাবে ইমপ্রুভ করতেছি, এই জায়গাটাতেই আমাদের মেইন ফোকাস থাকে।
প্রতিপক্ষের মাঠে মানসম্মত ক্রিকেট খেলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও যোগ করেন, আমাদের আসল লক্ষ্যটা থাকবে কীভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, ওই রেসপেক্টটা অর্জন করতে পারি। যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই তারা আবার ভবিষ্যতে আমাদের ইনভাইট করবে।’
অস্ট্রেলিয়ার পেস সহায়ক কন্ডিশনে বাংলাদেশের বোলারদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এই বাঁহাতি ব্যাটার। শান্ত জানান, পেসারদের পাশাপাশি স্কোয়াডে থাকা অভিজ্ঞ দুই স্পিনারও ২০ উইকেট শিকারের লক্ষ্য পূরণে সমান ভূমিকা রাখবেন।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।