VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ

জামায়াতের সঙ্গে ‘সংসার’ ভেঙে দল গোছাতে হবে এনসিপিকে: রাশেদ খান

লেখক: ভিটিভি বিডি ডেক্স

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে হলে এনসিপিকে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

তিনি লিখেছেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে। এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন।

এনসিপি যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে সংসদীয় রাজনীতিতে কিছু আসন পাওয়াকেই লক্ষ্য মনে করে, তাহলে জামায়াতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে রাশেদ খান লিখেছেন, ‘আর যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি মনে করে, সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়াই তাদের লক্ষ্য, তবে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিংবা কখনো আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতীনের সংসার টিকিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ককটেল বিস্ফোরণ, আহত ২

এনসিপিতে নারী নেতৃত্বের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব দল ছেড়েছেন। জামায়াতি মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করেন, এমন নারীরাও এনসিপিতে কোণঠাসা।

দলত্যাগের প্রসঙ্গ তুলে রাশেদ খান লিখেছেন, ‘এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। জাতীয় নির্বাচনের পরেও অসংখ্য নেতা পদত্যাগ করেছেন এবং ধারাবাহিকভাবে পদত্যাগের এই সংখ্যা বাড়ছে।

এনসিপিকে স্বতন্ত্র চিন্তার নেতৃত্ব ধরে রাখতে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘অর্থাৎ এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে, অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো-বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে।

তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তার ভাষ্য, ‘জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে, কেন ‘I hate politics’ চিন্তার তরুণরা ‘I love politics’ বলে এনসিপিতে যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে?

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/politics/2026/11/09/newsID_5488/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-১১-২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ