VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে বিস্ফোরণ, আইআরজিসির দাবি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী তিনটি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: পলাতকরা দেশে আসুক, এটা আইন চায়: সেতুমন্ত্রী

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের অভিযোগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি বলেছে, ভোর থেকে এ ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথটির আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটির নৌবাহিনী। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জাহাজগুলো তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আগ্রাসী দখলদার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণেই ট্যাংকারগুলোতে আগুন জ্বলছে।’

আইআরজিসির নৌবাহিনী আরও বলেছে, ‘হরমুজ প্রণালি ব্যবহারে ইরানের নিয়মকানুন সম্পর্কে সব জাহাজকে বারবার জানানো হয়েছে। এসব নিয়ম অমান্য করলে তার পরিণতি ভিন্ন কিছু হবে না।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/08/newsID_5411/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-১১-২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ