সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণআন্দোলনের মুখে যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়। তাদের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তা কিছুটা বিচারাধীন, কিছুটা আদালত কর্তৃক রায় প্রকাশিত। অতএব তারা আইনের ঊর্ধ্বে না।
তিনি বলেন, পলাতকদের দেশে আসতে না করেছে কে? তাদের দেশেই থাকা উচিত ছিল। তাদের বিরুদ্ধে বিচারের যে রায় আছে তা কার্যকর করবে দেশের সরকার এবং বিচার বিভাগ।
রোববার (৮ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগস্থলে ১৫১ মিটার দীর্ঘ কুন্ডের বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় তিনি এসব কথা বলেন।
এদিন বিকালে সেতুর সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলা প্রান্তে পৃথকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।