VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ

১৯ নভেম্বর ‘মডেল খাল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ‘মডেল খাল’ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

এসব খালে কেবল পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা নয়, খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের মতো সমন্বিত কার্যক্রমও যুক্ত করা হবে। পরবর্তী সময়ে এই মডেল দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব খালে বৃষ্টির পানি ধরে রাখা ও নিষ্কাশনের ব্যবস্থাও থাকবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, খাল খনন বর্তমান সরকাররে নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মওসুমে চাষাবাদ, বর্ষা মওসুমে পানি নিষ্কাশন, খালে মাছ ও খালপাড়ে গাছ লাগানের মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলনের উদ্বোধনী পর্বে কথা বলছিলেন আসাদুল হাবিব দুলু।

এ সময় গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয় ‘প্রাণচাঞ্চল্য এনেছে’ বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টি,আর (টেস্ট রিলিফ), জিআর( জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন যেমন সাধিত হয়েছে, তেমনি আর্থিক প্রবাহ প্রান্তিক পর্যায়ে সঞ্চারিত হয়েছে।

সম্মেলনে সারা দেশের ডিআরআরও এবং পিআইওরা অংশ নেন।

তাদের উদ্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো টাকা যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/09/19/newsID_2498/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৯-২০২৬, ১২:৩২ অপরাহ্ণ