সকল মেনু

সবশেষ

ইন্টারপোলের সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের পথে আইজিপি

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ১, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে সংস্থাটির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন।

এতে আরও বলা হয়, তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।