সকল মেনু

সবশেষ

আইজিপির ক্রসফায়ার মন্তব্যে অসতর্ক শব্দচয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ২৮, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অসতর্কভাবে শব্দচয়ন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের শব্দ ব্যবহার করা তার ঠিক হয়নি।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপি যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী সময়ে তার ব্যাখ্যাও দেয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তো অসতর্কভাবে শব্দচয়ন হয়েছে। তিনি এ কথা বলেননি যে ক্রসফায়ার করার নির্দেশনা তিনি সরকারের কাছ থেকে পেয়েছেন কিংবা তিনি নিজে তা করতে চান। তারপরও এ ধরনের শব্দ উচ্চারণ করা তার ঠিক হয়নি।

তিনি বলেন, আমরা চাই- দেশে আর কোনোদিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম না হোক। প্রয়োজনে গুম প্রতিরোধে আরও আইন হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে গুমের শিকার বাগেরহাটের মিরাজ শেখের বিষয়ে সরকার তদন্ত করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে সরকার।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।