রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি খিদমাহ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।