সকল মেনু

সবশেষ

যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনার দাবি, পাল্টা জবাবে নতুন কৌশলের হুঁশিয়ারি ইরানের

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ২১, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করে পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) এই হুঁশিয়ারি দেন আইআরজিসির এক মুখপাত্র। খবর আল আরাবিয়ার

বিবৃতিতে আইআরজিসি মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পালটা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসবে।

তিনি বলেন, ‘নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে, যা দেখে বিশ্ব অবাক হবে।  মুখপাত্র আরও বলেন, আগের হামলার লক্ষ্যবস্তু এবার একই নাও হতে পারে। এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।

 

সেইসঙ্গে আইআরজিসি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও প্রস্তুত বলে জানান তিনি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।

চাপ সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পালটাপালটি অবরোধ বজায় রেখেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।