সকল মেনু

সবশেষ

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ২৪, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।

 

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বহুমাত্রিক করতে বর্তমান সরকার কাজ করে যাবে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত এই ডিফেন্স প্যাক্ট বা নিরাপত্তা চুক্তির বিষয়টি নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে।যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার বিষয়ে এক প্রশ্নে নেটিজেনদের সমালোচনার করে হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের… বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না।

 

একটি গণমাধ্যমে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টি তুলে ধরলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! কোন নিউজপেপার? কার এত জ্বালা যে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত… যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।

 

 

 

এদিন সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্ত্রণালয়ে একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশ কাজ করছে। ঢাকা-দিল্লির সুবিধামতো সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য ইতিবাচক হিসাবে দেখছেন হুমায়ুন কবির।

 

 

তিনি জানান, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।