বিনোদন জগতের জনপ্রিয় ফ্যাশন ও স্টাইলিশ অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও নেটিজেনদের মাঝে নজর কেড়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন। সবসময়ই নেটিজেনদের মাঝে নজরে থাকেন অভিনেত্রী।
পর্দা কিংবা সামাজিক মাধ্যমে বেশিরভাগ সময় ফ্যাশনেবল সাজ কিংবা খোলামেলা লুকেই দেখা যায় নুসরাত ফারিয়াকে। তবে এবার ভিন্ন লুকে আবির্ভূত হয়েছেন তিনি। কোনো মেকআপ ছাড়াই তার ভক্ত-অনুরাগীদের নিজেকে জানান দিলেন অভিনেত্রী।
শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে আবার দেখা গেছে তার ঝলমলে মেকআপ ছাড়াই স্বাভাবিক সৌন্দর্যে আলো ছড়াতে। কোনোরকম মেকআপ ছাড়াই নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে নুসরাত ফারিয়ার মুখে ভারি কোনো মেকআপের ছোঁয়া দেখা যায়নি।
পোস্ট করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘ প্রসাধনহীন মুখ, অগোছালো চুল।’ শুধু ঠোঁটে লিপস্টিক, আর চুল খানিকটা এলোমেলো। পরনে স্লিভলেস পোশাক, এমন অবস্থায় ক্যামেরায় পোজ দিয়েছেন এ অভিনেত্রী। নো-মেকআপ লুক সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ আলোচনা দেখা গেছে। অধিকাংশই তার সহজ-সরল ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন।
সামাজিক মাধ্যমে ছবির মন্তব্যের ঘরে কেউ কেউ তাকে ‘বিউটি কুইন’, আবার কেউ কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন। অবশ্য প্রশংসার পাশাপাশি নেটিজেনদের একাংশ মিশ্র প্রতিক্রিয়াও দেখিয়েছেন। সব মিলিয়ে গ্ল্যামারের খোলস থেকে বেরিয়ে নুসরাত ফারিয়ার এমন সাদামাটা লুক এখন নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।