বিচ্ছেদের পর একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। সেসব খবর বরাবরই অস্বীকার করেছেন গায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে ‘সুপার সিঙ্গেল’ দাবি করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, কনা প্রেম করছেন—এমন খবরটি সত্যি নাকি নিছক গুঞ্জন? জবাবে কনা বলেন, ‘রিউমার।
এবার নিজেই জানালেন, বর্তমানে তিনি পুরোপুরি একা। শুধু তাই নয়, কেমন সঙ্গী চান, সেটিও জানিয়েছেন কনা। কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।
অর্থাৎ আপাতত কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যৎ সঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা, মানসিক মিল ও একনিষ্ঠতাকেই গুরুত্ব দিতে চান কনা।
এর আগে গত বছরের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কনা। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। বিচ্ছেদের পর বিভিন্ন সময়ে কনার নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সেগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।