সকল মেনু

সবশেষ

ইরানকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইরানকে আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিন দেশের পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনার ক্ষেত্রে দেশ তিনটি ‘বিশেষভাবে উপযুক্ত অবস্থানে’ রয়েছে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্রের বিস্তারের হুমকি মোকাবিলায় তিন দেশের সহযোগিতা করা ‘অত্যন্ত জরুরি’। তিনি আরও বলেন, ইরানের ক্ষেত্রেও আমরা সেটিই করছি।

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।

এরপর ইউক্রেন প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এ সংঘাত নিয়ে তার ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইতোমধ্যে ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে।

ট্রাম্প বলেন, তার ধারণা, পুতিন এবং তিনি আশা করেন, ‘অন্য পক্ষও’ এই যুদ্ধের অবসান দেখতে চায়।

সূত্র: বিবিসি

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।