বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যে প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে মাওলানা ভাসানীর ৫০ তম মৃত্যবার্ষিকীতে সকল অভিন্ন নদীর প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে করা প্রতিটা চুক্তির সঙ্গে প্রতারণা জড়িয়ে রয়েছে। পানির ন্যায্য হিস্যার দাবিতে ৫৫ বছরে আলোচনা করে কোনো সুরাহা হয়নি। এ প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর করতে আহ্বান জানান তিনি।
সীমান্তে হত্যা বন্ধসহ পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বানও জানান তিনি।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।