সকল মেনু

সবশেষ

বাংলাদেশের দুর্গোৎসবে মুগ্ধ দীনেশ ত্রিবেদী, কামনা করলেন সুখ-শান্তি

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১৯, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দে পূজা পালন করছে, ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত শারদোৎসব ১৪৩৩-এর মণ্ডপ পরিদর্শন ও অঞ্জলি শেষে এ কথা জানান তিনি।

এ সময়, মনের সব অশুভ চিন্তা দূর করে সবার ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য ও ভালো ভাবনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজা মন্ডপগুলোর পরিবেশ দেখে সন্তুষ্টির কথাও বলেন দিনেশ ত্রিবেদী।

এর আগে সকাল ৯টায় পরিবারসহ পূজা মন্ডপে আসেন তিনি। পরে অঞ্জলি প্রদান করে আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময়, দুই দেশের মেলবন্ধন আরও গভীর হোক এমন প্রত্যাশা করেন গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি শ্রী অলক শাহা।

এরপর দুপুরের দিকে রাজধানীর জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী।

এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, আজকে সত্যি অনেক খুশির দিন, মহাষ্টমী। আমার ভাগ্য ভালো যে আপনাদের সামনে আজকে আসতে পেরেছি। আমাকে বলা হলো, শিবমন্দির এখানকার অনেক প্রাচীন, প্রায় ২০০ বছরের পুরোনো। শুনে আমার খুব ভালো লাগছে।

তিনি আরও বলেন, আজকে যে পরিবেশ, সব জায়গায় আমি একটাই কথা বলি—সুখ-শান্তির পরিবেশ। এই পরিবেশ মায়ের কাছে আমি কামনা করি। এই পরিবেশ রোজই থাকা দরকার, এটাই মায়ের কাছে আমি কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।