সকল মেনু

সবশেষ

সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১৯, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জকে সুন্দর ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন শাড়ি উপহার দেওয়া হচ্ছে। মানুষের সমস্যা সমাধান ও জনকল্যাণে পর্যায়ক্রমে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাদল, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ধানকোড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ১৯২ জন দুস্থ মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।