হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি প্রতিষ্ঠান ‘সাব ওয়ার্কিং গ্রুপ’ প্রস্তাব দাখিল করেছে। আজ মঙ্গলবার বেলা দুইটায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে প্রতিষ্ঠানটি তাদের প্রস্তাব জমা দেয়।
জাপানি প্রতিষ্ঠানটির পক্ষে মাসাহিরু হিরাই বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি জমা দেন। এ সময় বেবিচকের অন্যান্য সদস্য এবং জাপানি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, প্রস্তাবের সঙ্গে কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক নথি জমা দেওয়া হয়। এসব প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটি নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করবে।
মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
মূল্যায়নের অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা হবে। সমঝোতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।