সকল মেনু

সবশেষ

জাপানে বিদেশিদের জন্য কঠিন হলো পিআর, বাড়ল ফি ও নতুন শর্ত

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

জাপানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) পেতে বিদেশিদের এখন আগের তুলনায় ২০ গুণ বেশি ফি দিতে হবে। নতুন নিয়মে আবেদন ফি বাড়িয়ে ২ লাখ ইয়েন (প্রায় ১,২৭০ ডলার) করা হয়েছে।

তবে শুধু ফি বাড়ানোই নয়,পিআর পেতে এখন বিদেশিদের আয়, পেনশন পরিশোধ এবং জাপানি ভাষাজ্ঞান নিয়েও নতুন শর্ত পূরণ করতে হবে।

এদিকে, ফি বাড়ানোর আগে আবেদন করতে চলতি সপ্তাহের শুরুতে জাপানের বিভিন্ন ইমিগ্রেশন অফিসে ভিড় দেখা যায়। রাজধানী টোকিওর প্রধান ইমিগ্রেশন ব্যুরোর বাইরে অপেক্ষার সময় ৭ ঘণ্টারও বেশি ছিল বলে জানা গেছে।

 

বেড়েছে ভিসা ফি’ও

বিদেশিদের জন্য জাপানের অভিবাসন নীতিতে এটি একমাত্র পরিবর্তন নয়। গত জুলাইয়ে দেশটি সব বিদেশির ভিসা ফি পাঁচ গুণ বাড়িয়েছে। ৫০ বছরের মধ্যে এটিই ছিল জাপানের প্রথম বড় ভিসা ফি বৃদ্ধি।

কর্তৃপক্ষ জানিয়েছিল, মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়েই ভিসা ফি বাড়ানো হয়েছে।

 

বিদেশি কর্মীর ওপর বাড়ছে নির্ভরতা

জাপানে অভিবাসন এখনো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও তুলনামূলকভাবে কঠোর বিষয়। তবে দেশটির বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে।

২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ৪১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি এবং দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

তবে বিদেশি জনসংখ্যা দ্রুত বাড়ায় দেশটিতে অভিবাসন ও সামাজিক পরিবর্তন নিয়ে উদ্বেগও বাড়ছে।

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত বছরের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ব্যবস্থাপনাকে তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখছেন।

 

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।