সকল মেনু

সবশেষ

হরমুজে মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আটক ইরানের দাবি

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ২৭, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক আন্ডারওয়াটার ড্রোন বা ডুবোজাহাজ আটকের চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস।

ইরানি সংবাদমাধ্যম জানায়, ‘রেমাস ৬০০’ নামের এই মানবহীন ড্রোনটি দিয়ে মূলত গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছিল। গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যৌথ ও জটিল এক অভিযানে মার্কিন এই জলযানটিকে নিজেদের কবজায় নেন আইআরজিসি নেভির সদস্যরা। বর্তমানে ড্রোনটি তাদের বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরের সব তথ্য উদ্ধারের কাজ চলছে।

এই ঘটনার পর হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বাহিনী। আইআরজিসি নেভি সাফ জানিয়ে দিয়েছে, এই জলপথ এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং যেকোনো ধরনের বিপজ্জনক চলাচল বা অননুমোদিত প্রবেশ প্রতিহত করতে তারা কড়া পদক্ষেপ চালিয়ে যাবে।

সূত্র: আল-জাজিরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।