সকল মেনু

সবশেষ

হরমুজ নিয়ে ইরানের বৈঠক, সরাসরি না বলে দিল বাহরাইন

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ১৩, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের প্রস্তাবিত বৈঠকে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাহরাইন। চলমান যুদ্ধের কারণে তেহরান এই জলপথ বন্ধ রাখায় বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে।

তবে প্রণালিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার মাসকাটে একটি বৈঠকের পরিকল্পনা করেছে ইরান।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু না হওয়া পর্যন্ত তারা ইরানের সঙ্গে কোনো যৌথ বৈঠকে বসবে না। তাছাড়া তোষণ নীতি দিয়ে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করে দেশটি।

বাহরাইনের দাবি, কোনো ধরনের বৈষম্য, অতিরিক্ত ফি বা অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

যুদ্ধের আগে সব দেশের জাহাজের জন্য এই জলপথ মুক্ত থাকলেও, তেহরান এখন এর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফি চালুর চেষ্টা করছে। তবে ইরানের দাবি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই তারা এই আলোচনার উদ্যোগ নিয়েছে।

ওমানের সঙ্গে এই বৈঠকে প্রণালিটি অবিলম্বে খুলে দেওয়ার মতো কোনো চুক্তি না হলেও, এটি চালুর পথ তৈরি হতে পারে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।