বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ৩২ কোটি টাকার স্বর্ণ আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (৩০ আগস্ট) বিএসএফ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানিপুর বর্ডার আউটপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের স্বর্ণ। রোববার ভোররাতে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে।ওই নারীর দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৫ কেজি ৬০৭ গ্রাম স্বর্ণের বিস্কুট। যার ভারতে আনুমানিক বাজার মূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২ কোটি টাকা।
স্বর্ণ পাচারের ঘটনায় এরপরেই ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিএসএফ কর্মকর্তারা। পরে তাকে তুলে দেওয়া হয় স্থানীয় থানার পুলিশের হাতে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে স্বর্ণ আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বর্ণের বড় এই চালান আটক হবার পর সীমান্তে চোরাচালান রুখতে বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় ফের সক্রিয় কোনো বড় পাচারচক্রের হদিস মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।