নেপালে বন্যা-ভূমিধস
নেপালে আকস্মিক বন্যার ধ্বংসস্তূপের নিচে টানা চার ঘণ্টা আটকে থাকার পর ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুনা মায়া বোহারা নামের ওই বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।
উদ্ধার অভিযানের বিবরণ তুলে ধরে তার ভাইয়ের নাতি দীপক বোহারা বিবিসিকে জানান, কেয়ার হোমের (বৃদ্ধাশ্রম) ধ্বংসস্তূপে আটকা পড়ার খবর পেয়ে তিনি স্বজনকে বাঁচাতে দ্রুত কাঠমান্ডু থেকে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে তাকে নিরাপদে টেনে বের করতে সক্ষম হন। উদ্ধার হওয়ার পর বৃদ্ধাকে দেখে যুদ্ধজয়ী কোনো এক বীর যোদ্ধার মতো লাগছিল বলে মন্তব্য করেন দীপক বোহারা।
উল্লেখ্য, গত বুধবার তিব্বত সংলগ্ন হিমালয় সীমান্ত অঞ্চলে একটি বিশাল হিমবাহ ধসে পড়ার কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া নেপাল-তিব্বত সীমান্তে অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। বিভিন্ন দুর্গত এলাকা থেকে আহত অবস্থায় ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।
সূত্র: বিবিসি
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।